অ জ্ঞা ন অবস্থায় রাহিদকে মৃ*ত ভেবে ফেলে যায় তারা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

অ জ্ঞা ন অবস্থায় রাহিদকে মৃ*ত ভেবে ফেলে যায় তারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ০৫:১১:০৪ পূর্বাহ্ন

অ জ্ঞা ন অবস্থায় রাহিদকে মৃ*ত ভেবে ফেলে যায় তারা

ছবি: সংগৃহীত


চারিদিকে আন্দোলন চলছে। মনটা পড়ে আছে সেখানে। কিন্তু ঘর থেকে বের হতে গর্ভধারিণী মাকে বুঝ দিয়ে যেতে হবে। তাই মাকে বন্ধুর বিয়েতে যাচ্ছি বলে ঘর থেকে বেরিয়ে যায় রাহিদ। সুস্থ রাহিদ বিয়েতে না গিয়ে গিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। সেই আন্দোলনে গিয়ে একটি নির্মাণাধীন মসজিদে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে ফেলে যায় হামলাকারীরা।

রাহিদ আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কয়েছ আহমদের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪ টার দিকে সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টের মাদানী চত্বরের পাশে নির্মাণাধীন মসজিদের ভেতরে ছাত্রলীগের হামলার শিকার হয়ে এখন রাহিদ শয্যাশায়ী। তার শরীরে ধারালো অস্ত্রের প্রায় ১০-১২টি আঘাত রয়েছে। পাশাপাশি ২০টির বেশি ছোররা গুলি বের করা হয়েছে। এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থ নন তিনি। রাহিদের মাথায় পাইপের আঘাতের কারণে একেক সময় একেক কথাবার্তা বলছেন। এমন পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা ও সুস্থতা নিয়ে শঙ্কায় রয়েছে রাহিদের পরিবার।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার বলছে- পুরোপুরি সুস্থ হতে হলে ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে। হাসপাতালে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি ও সরকারিভাবেও এখনো কোনো আর্থিক সহযোগিতা পায়নি রাহিদ এমনটা জানিয়েছে পরিবার।

রোববার (১৮ আগস্ট) রাহিদ ও তার বাবা কয়েছ আহমদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। রাহিদ সেদিনের ঘটে যাওয়া ওই ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন।

রাহিদ বলেন, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টের মাদানী চত্বরের পাশে নির্মাণাধীন প্রাঙ্গণে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে নির্মাণাধীন মসজিদের তৃতীয় তলায় উঠে গিয়ে সেখান থেকে আমরা কয়েকজন পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে উপর থেকে ঢিল ছুঁড়তে থাকি। একপর্যায়ে সেখানে আমি একা হয়ে যায় এবং একাই ঢিল ছুঁড়ি । তখন পিছন থেকে ছাত্রলীগের একজন এসে প্রথমে আমাকে সালাম দেন এবং জানতে চান আমি ইটপাটকেল নিক্ষেপ করছি কি না। তখন বলি হ্যাঁ আমি করছি আপনিও ঢিল ছুঁড়েন। এই কথা বলতে না বলতে আমার সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয় এবং তারা বেশ কয়েকজন প্রথমে আমাকে তৃতীয় তলায় মারধর শুরু করেন। এসময় আমার মুঠোফোন ও আমার মানিব্যাগে মাত্র ৫টাকা রেখে বাকি ৭-৮ হাজার টাকাও নিয়ে যান।তখন আমি তাদের বলি- টাকা নিয়ে যাচ্ছেন আমি বাড়িতে ফিরবো কিভাবে তারা বলেন তুই বাড়িত যেতে হবে না উপরে পাঠানোর ব্যবস্থা করছি। 

তিনি বলেন, এসময় একটা বাসার ওপর থেকে ভিডিও ধারণ করতে দেখা যায় কয়েকজনকে। তাই সেখান থেকে তারা আমাকে দ্বিতীয় তলায় নিয়ে আসে। এনে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী  স্টিল’র জিআই পাইপ, রামদা দিয়ে ইচ্ছা মতো তাকে মারধর করে ও নাইফ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তখন আমি অজ্ঞান হয়ে যাই ও মারা গেছে ভেবে অজ্ঞান অবস্থায় আরও কিছু স্থান কুপিয়ে ফেলে যায়।পরবর্তীতে জ্ঞান ফিরে এলে দেখি আমাকে কিছু শিক্ষার্থী হাসপাতালে নিয়ে যাচ্ছেন এবং বলছেন ভয় পাওয়ার কিছু নেই ভাই।

তিনি আরও বলেন, ৮ দিন মাউন্ট এডোরা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছি। গত শনিবারও হাসপাতালে গিয়ে এসেছি। এখন প্রতিদিন রাতে মাথায় যন্ত্রনা করে। এই কয়দিন এক মিনিটের জন্যও ঘুমাতে পারিনি। বিশেষ করে পায়ের উরুতে নাইফের যে আঘাত তার ব্যাথা মারাত্মক ভাবে যন্ত্রণা দেয়।

রাহিদ বলেন, আমি আন্দোলনে যেতে চাইলে আমার আম্মাকে একেক দিন একেক কথা বলে যেতাম। ঘটনার দিন আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি বলে ঘর থেকে বেরিয়ে যাই তাকে কপালে চুমু খেয়ে। হাসপাতালে থাকাকালীন সময়ে জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান চৌধুরী দেখে আসেন।

জানা যায়, রাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে দুটি ফেসবুক গ্রুপে এডমিন হয়ে ছাত্রদের ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে ও সিলেটের ছাত্রদের প্রতিটি কর্মসূচীতে সরব উপস্থিতি ছিল তার।

২০২২ সালে ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেটের মদন মোহন কলেজে স্নাতক প্রথমবর্ষে ভর্তির সুযোগ পেয়েও বিদেশে যাওয়ার জন্য সেবার আর ভর্তি হননি। এরপর  বিদেশে যেতে সবকিছু ঠিকঠাক করেও  একটি কাগজে সমস্যা দেখা দেয়ায় বিদেশে যেতে পারেননি।

রাহিদের বাবা কয়েছ আহমদ বলেন, চিকিৎসকরা বলেছেন রাহিদ সুস্থ হতে প্রায় ৬-৭মাস সময় লাগবে। এপর্যন্ত তার চিকিৎসা বাবত ব্যয় হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। তবে, ছেলেকে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালগুলোতে সুচিকিৎসা পাননি বলে অভিযোগ তুলেন তিনি। পাশাপাশি তার ছেলের উপর এ অমানবিক নির্যাতনের বিচার চেয়ে আহতদের পাশে দাঁড়াতে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, বাড়িতে গিয়ে দেখে এসেছি। নিয়মিত খোঁজখবরও নেওয়া হচ্ছে। তাকে সহযোগিতা করা হবে।

এবিষয়ে উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, আমরা রাহিদের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নিব। বিশ্বনাথ উপজেলার যারা আন্দোলনে গিয়ে আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা করবে উপজেলা জামায়াত।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী জানান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আমরা তার বাড়িতে যাচ্ছি। আমাদের অবস্থান থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।

এবিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, প্রথম থেকে এখন পর্যন্ত যারা আহত হয়েছেন বা হাসপাতালে ভর্তি হয়ে আমাদের সঙ্গে যারা যোগাযোগ করেছেন তাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি। পাশাপাশি যাদের সাহায্যের প্রয়োজন হচ্ছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওষুধ কিনার টাকাও দিচ্ছি ও ঢাকায় পাঠাতে হলে আমরা পাঠিয়ে দিচ্ছি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা