সিএনজি ভাড়া বিষয়ে ইউএনও বরাবরে গোয়াইনঘাট ছাত্র পরিষদের স্মারকলিপি প্রদান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সিএনজি ভাড়া বিষয়ে ইউএনও বরাবরে গোয়াইনঘাট ছাত্র পরিষদের স্মারকলিপি প্রদান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ০৮:৪০:২৫ পূর্বাহ্ন

সিএনজি ভাড়া বিষয়ে ইউএনও বরাবরে গোয়াইনঘাট ছাত্র পরিষদের স্মারকলিপি প্রদান

ছবি : নিজস্ব


সিলেট আম্বরখানা থেকে গোয়াইনঘাটের অভ্যন্তরীণ সকল রোডের সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া শিথিল করার লক্ষ্যে "গোয়াইনঘাট ছাত্র পরিষদ" এর পক্ষ থেকে গোয়াইনঘাট ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার ১৯ আগষ্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের নেতৃত্বে ও অন্যান্য দায়িত্বশীলদের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শীঘ্রই গোয়াইনঘাট ছাত্র পরিষদকে নিয়ে স্থানীয় সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ের সাথে আলোচনায় বসার আশ্বাস প্রদান করেন। এছাড়াও গোয়াইনঘাটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমস্যা নিরসন করে গোয়াইনঘাটকে এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। গোয়াইনঘাটের সাধারণ জনগণ গণস্বাক্ষর করে দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, জসিম উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক  ফখরুল ইসলাম, সহ-সভাপতি সজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সাইদুল ইসলাম, রাজু আহমেদ, অর্থ সম্পাদক নাহিদ হাসান, ধর্ম সম্পাদক নাসির উদ্দিন, সদস্য শাহরিয়ার মতুর্জ প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা