সিলেটে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম ও জুতা নি ক্ষে প
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সিলেটে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম ও জুতা নি ক্ষে প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ০৬:৩৮:৩৩ পূর্বাহ্ন

সিলেটে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম ও জুতা নি ক্ষে প

ছবি: সংগৃহীত


ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট আদালতে তুলেছে পুলিশ। এ সময় তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

শনিবার (২৪ আগস্ট) বিকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলা হয় মানিককে। পরে আদালত তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানা কারণে বিতর্কিত ও সমালোচিত অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত জনতা। কয়েকজন তাকে মারতে তেড়ে আসেন। তবে পুলিশি পরিস্থিতি সামাল দেয়।

এর আগে, শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা