কানাইঘাটে জলমহালের ইজারাদারের বসত ঘরে আ গু ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

কানাইঘাটে জলমহালের ইজারাদারের বসত ঘরে আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ১১:০৩:৫০ পূর্বাহ্ন

কানাইঘাটে জলমহালের ইজারাদারের বসত ঘরে আ গু ন

ছবি: সংগৃহীত


কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দেউছই জলমহালের ইজারাদারকে প্রতিপক্ষের লোকজন কর্তৃক মারধর, জলমহাল ভোগ দখল করতে বাঁধা প্রদান সহ প্রায় দেড় লক্ষ টাকার জাল কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সরেজমিনে গেলে দেউছই জলমহালের ইজারাদার ফয়ছল আহমদ কান্নাজড়িত কন্ঠে জানান, স্থানীয় নক্তিপাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, ছইদুর রহমান ও মৃত গোলাম রব্বানীর পুত্র আসাদুজ্জামান আছাই সহ তাদের সহযোগীরা তাকে মারধর করে দেড় লক্ষ টাকার জাল কেটে এ ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরো জানান, আসাদুজ্জামান আছাই সহ তাহার সহযোগীরা গত এক বছর থেকে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে দেউছই ও গোপাদি জলমহাল থেকে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। এ নিয়ে সম্প্রতি ইজারাদার ফয়ছল আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন


অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ ওয়াজিদ ওয়াসিফ দেউছই জলমহালে অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ মাছ ধরার জাল জব্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আছাই ও তার সহযোগীরা ঐদিন রাতে দেউছই জলমহালের ইজারাদারের দেড় লক্ষ টাকা মূল্যের বৈধ জাল কেটে টুকরো টুকরো করে ফেলে। এছাড়াও তারা জলমহাল থেকে ইজারাদারের পূর্বের ধরে রাখা মাছ জোরপূর্বক ভাবে নিয়ে যায়।


এ সময় জলমহালের পাহারাদার ফখরুল ইসলাম বাঁধা প্রদান করে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার রাতে স্থানীয় মমতাজগঞ্জ বাজারে দেশীয় লাঠি-সোটা, ধারালো অস্ত্র নিয়ে আছাই গংরা ইজারাদার ফয়ছল আহমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে মারধর করে বাজারে ত্রাস সৃষ্টি করলে বাজারে আগত লোকজন ও ব্যবসায়ীরা তাদেরকে নিবৃত্ত করেন। এতে তারা বাজার থেকে বেরিয়ে নক্তিপাড়া গ্রামে গিয়ে জলমহালের পাহারাদার ফখরুজ্জামান এর বসত ঘরে হামলা করে এবং আগুন লাগিয়ে ঘর পুড়িয়ে দেয় বলে ফয়ছল আহমদ ও আরো অনেকে জানিয়েছেন।

এ সময় স্থানীয় অনেকে জানান, ফয়ছল আহমদ সরকারের কাছ থেকে বৈধভাবে দেউছই ও গোপাদি জলমহাল ইজারা নেওয়ার পরও আছাই গংদের কারনে বার বার জলমহাল ভোগ দখলে বাঁধার সম্মুখীন হচ্ছেন। তারা জলমহাল থেকে গায়ের জোরে জাল দিয়ে এবং পানি শুকিয়ে মাছ ধরে নিয়ে যায়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা