৫০ বছর ধরে খোলা আকাশের নিচে মাছ ব্যবসায়ীরা!
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

৫০ বছর ধরে খোলা আকাশের নিচে মাছ ব্যবসায়ীরা!

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৯:৩৫:৫২ পূর্বাহ্ন

৫০ বছর ধরে খোলা আকাশের নিচে মাছ ব্যবসায়ীরা!

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের সুরমা নদীর পাড়ে খোলা আকাশের নিচে বসে ৫০ বছর ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাদের এ কষ্ট লাঘবে কেউই এগিয়ে আসছেন না।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের ১নং খতিয়ানভ‚ক্ত প্রায় এক একর জায়গার উপর ১৯৮১ সালে জেলার মধ্যে প্রথম রেজিস্টার্ড ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ছাতক মাছ বাজারে প্রতিদিন উপজেলার কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। তবে এখানে নেই কোনো নাগরিক সুযোগ সুবিধা। বাজারটি পাকা না থাকায় সেঁতসেঁতে কর্দমাক্ত অবস্থায় মাছ কেনা-বেচা করতে হয়। স্যানিটেশন ব্যবস্থা না থাকায় মাছ বিক্রেতারা হাত ধুঁয়াসহ প্রশ্রাব-পায়খানায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

প্রায় ৪০ বছর আগে একটি সেড নির্মাণ করলেও টিনে মরিচা পড়ে সেডটি এখন জরাজীর্ণ হয়ে মানুষ বসার অনুপযোগী হয়ে পড়েছে। আড়াইশ থেকে তিনশ মাছ ব্যবসায়ী জরাজীর্ণ, সেঁতসেঁতে খোলা আকাশের নিচে সামিয়ানা টাঙ্গানো অবস্থায় ব্যবসা করছেন। বৃষ্টি এলে ক্রেতারা দিকবিদিক ছুটাছুটি করেন, আশ্রয় নেন অন্যত্র। অনেক সময় বিক্রি না করতে পেরে মাছ নদীতেও ফেলে দিতে হয়। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী। 

এদিকে, বাজারের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ না থাকায় অনেক জায়গা বেদখল হয়ে পড়েছে। বাজারের পাশে কসাই পট্টি থাকায় গরু-ছাগলের বর্জ্য আবর্জনা ফেলায় দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতাদেরকে নাক চেপে বাজারে হাঁটতে হয়। এতে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ আর সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছেন ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা।

বাজারে নতুন ভবন নির্মাণ, একটি নলক‚প স্থাপন, বর্জ্য আবর্জনা অন্যত্র সরিয়ে নেয়াসহ একটি আধুনিক মাছ বাজার নির্মাণে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি মাছ ব্যবসায়ীদের। মাছ ব্যবসায়ী লিলু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় মাছ বাজার ও মাছ ব্যবসায়ীরা। আবর্জনার স্তুপের উপরে বসে মাছ বিক্রি করতে হচ্ছে। ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডর সভাপতি বাবুল মিয়া বলেন, প্রতিবছর ৭/৮ লক্ষ টাকায় পৌরসভা থেকে বাজারটি লিজ আনা হয়। কিন্তু বাজারে নূন্যতম সুযোগ সুবিধা নেই। আমরা বাজারের দ্রæত সংস্কার চাই। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক গোলাম মুস্তাফা মুন্না বলেন, আগামী মাসে কিচেন মার্কেটের একটা টেন্ডার হবে। তবে আধুনিক মাছ বাজার নির্মাণে আপাতত কোনো টেন্ডার প্রক্রিয়ায় নেই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক