সুনামগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ১০:৩৬:২৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ছবি: সংগৃহীত


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা  বিএনপির উদ্যোগে  বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য যাদুঘরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মল্লিক মঈন উদ্দিন সোহেল,এডভোকেট শেরেনুর আলী,ফারুক আহমেদ, আ.ত.ম মিসবাহ, আব্দুল মোতালেব খান, আকবর আলী, আবুল কালাম আজাদ, আনিসুল হক, মোনাজ্জির হোসেন সুজন, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন, আনসার উদ্দিন, রেজাউল হক, কামরুল হাসান রাজু, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে  অভিনন্দন জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক