সড়ক থেকে অটোরিকশা জব্দ করে নিলামে বিক্রি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সড়ক থেকে অটোরিকশা জব্দ করে নিলামে বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১২:২০:২১ অপরাহ্ন

সড়ক থেকে অটোরিকশা জব্দ করে নিলামে বিক্রি

ছবি : সংগৃহীত


প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। পরে রিকশা ও ব্যাটারি নিলামের মাধ্যমে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর থেকে শুরু হওয়া এই অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, ‘বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক