সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আ ন্দো ল নে র দুই গ্রুপের স ং ঘ র্ষ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আ ন্দো ল নে র দুই গ্রুপের স ং ঘ র্ষ

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৯:০৬:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আ ন্দো ল নে র দুই গ্রুপের স ং ঘ র্ষ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।

জানা যায়, সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে পরিচিত সভার আয়োজন করা হয়। সকাল ১১ টার দিকে কমিটিতে পদ বঞ্চিত ছাত্র আন্দোলনের ২০-৩০ জনের একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে আসে। এসময় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক ইমন উদদোজা জানান,আজ আমাদের ঘোষিত কমিটির পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল। হঠাৎ করে কয়েকজন এসে আমাদের উপর হামলা করে। হামলায় ইমন, সিয়াম, মুনা, জ্যোতি, সাকিব, শফিকুল, রাতুল, আশরাফ প্রমুখ আহত হয়।

অপরদিকে প্রতিবাদী পক্ষের সমন্বয়ক উসমান আলী জানান, আমরা আজকের প্রোগ্রামে সাধারণ ছাত্র হিসেবেই অংশগ্রহণ করি। উদ্যেশ্য ছিল কেন্দ্রীয় সমন্বয়কের সাথে আমাদের অভিযোগের ব্যাপারে কথা বলা। কিন্তু শিল্পকলা একাডেমিতে আসার পরপরই তারা উৎপেতে থাকে ও লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় উসমান, নিহাল, সাইমন, বায়েজিদ, মঈনুল, মাহমুদুল, জুবায়ের, আকাশ, মিজান, ফাহিম, সোহানসহ অনেকেই  আহত হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন উভয় পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে গত ১০ নভেম্বর ইমন উদদোজাকে আহ্বায়ক, মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব করে সুনামগঞ্জে জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠন। এর প্রতিবাদে ১২ নভেম্বর ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে অপর একটি পক্ষ। এসময় ইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক