জাতীয় পার্টির সাবেক এমপি টিপু গ্রে ফ তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জাতীয় পার্টির সাবেক এমপি টিপু গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন

জাতীয় পার্টির সাবেক এমপি টিপু গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


ঢাকার কেরানীগঞ্জ থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয়।

গোলাম কিবরিয়া টিপুর জন্ম বরিশাল জেলার আগরপুর গ্রামে। তার বাবার নাম আলহাজ গোলাম। স্বাধীনতা পর থেকেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ শুরু করেন গোলাম কিবরিয়া টিপু। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি; পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়।

গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক