‘ফ্যা সি বাদী বয়ান’ দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে : প্রেস সচিব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

‘ফ্যা সি বাদী বয়ান’ দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে : প্রেস সচিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০৩:০৪:৩৪ পূর্বাহ্ন

‘ফ্যা সি বাদী বয়ান’ দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে : প্রেস সচিব

ছবি সংগৃহীত


যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা এবং আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে, সেগুলো চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে। গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল, তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সের প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল, সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার। যেসব মিডিয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী বলেছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন ন্যারেটিভে তারা এ শব্দ উল্লেখ করেছে।

তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করল, তারা কারা। মিডিয়া কাদের ওপর দোষ চাপাল এগুলোও দেখা উচিত। এছাড়া গত ১৬ বছরে গুম, খুন নিয়ে কী ধরনের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক