১০ সপ্তাহ পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

১০ সপ্তাহ পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১০:০৫:৫৫ পূর্বাহ্ন

১০ সপ্তাহ পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন

ছবি : সংগৃহীত


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ১০ সপ্তাহের বেশি সময় পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন পেল দেশ।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটিতে ১৩২ জন, ঢাকা বিভাগে ৮৮, ময়মনসিংহে ১৫, চট্টগ্রামে ৩৪, খুলনায় ৪৪, রাজশাহীতে ২০, রংপুরে ২, বরিশালে ৩৬ ও সিলেটে ২।চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৮৭৭ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৫৪৮ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক