নিবন্ধিত সব দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন : সিইসি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নিবন্ধিত সব দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন : সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ১২:২৩:৩১ অপরাহ্ন

নিবন্ধিত সব দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন : সিইসি

ছবি : ফাইল ফটো


নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নাসির উদ্দীন বলেন, ‘সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধণ নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। বিগত দিনে ভোটার আইডি সংশোধনে আর্থিত দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। 

সিইসি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ীই নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। সবকিছু সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি। তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি।’

প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, ‘প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে।’

স্থানীয় নির্বাচন ইস্যুতে সিইসি বলেন, ‘স্থানীয় সরকারক নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একদিনে সব নির্বাচন করা কোনভাবেই সম্ভব না।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক