জৈন্তাপুরে আট লাখ টাকার ভারতীয় ওষুধসহ আটক ২
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

জৈন্তাপুরে আট লাখ টাকার ভারতীয় ওষুধসহ আটক ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৩:১৮:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আট লাখ টাকার ভারতীয় ওষুধসহ আটক ২

জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ দুজনকে আটক করে পুলিশ


জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। 

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিদপুর উপজেলার চন্দগ্রামের মৃত জমরোদ মিয়ার ছেলে মো ফজলুল করিম ওরফ মিন্টু (৪২) ও জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আদর্শগ্রামের সবুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩)।

আটককৃত ভারতীয় ওষুধগুলোর মধ্য যৌন উত্তেজক ট্যাবলেট, হজম বর্ধক ও নিষিদ্ধ হরমনাল ট্যাবলেট ও ইনজেকশন রয়েছে। আটককৃত ওষুধের বাজারমূল্য আট লক্ষ টাকার অধিক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে জৈন্তাপুর সদরের প্রবেশদ্বার সিলেট তামাবিল মহাসড়ক চাঙ্গিল নামক স্হানে আসামিদ্বয়কে সাদা বস্তা সহ আটক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা সাদা বস্তায় ছয় কার্টনের প্যকেটে মোড়ানো অবস্থায় ভারতীয় ঔষধগুলো রাখা ছিলো।


এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ সহ দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন উত্তেজক ও হরমন ওষুধ যা জনস্বাস্থ্যের জন ক্ষতিকর এগুলো জব্দ করা হয়েছে। তামাবিল নলজুরী এলাকায়  ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে আনা ওষুধগুলো সিলেটসহ দেশের বিভিন্ন স্হানে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো।

তিনি বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন। পুলিশ হেফাজতে সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো জানান সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল