সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ মুহিনের অবস্থা সংকটাপন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ মুহিনের অবস্থা সংকটাপন্ন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৭:৫১:১২ পূর্বাহ্ন

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ মুহিনের অবস্থা সংকটাপন্ন

ছবি : সংগৃহিত


সিলেটের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হওয়া আরও দুইজন মারা গেছেন। রোববার রাতে ও সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এরমধ্যে আহত টুকেরবাজারের মুহিন আহমদ অবস্থা সংকটাপন্ন।


নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪১)।


এর আগে ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা, ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর টুকেরবাজার এলাকার ইমন আহমদ মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল চার। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জন।


বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দগ্ধদের মধ্যে তারেক রোববার রাতে ও বাদল সোমবার সকালে মারা যান। তাদের উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।


গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কমপ্রেসার কক্ষের একটি বাল্ব বিস্ফোরণে ৭ জন কর্মচারী ও ২ জন পথচারী দগ্ধ হন। তাদেরকে প্রথমে ওসমানী হাসপাতালে ও পরদিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চার জনের শরীর ৩০-৪০ ভাগ পুড়ে যায়।


চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে রয়েছেন- শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান, সিলেট সদরের টুকেরবাজারের মুহিন আহমদ ও একই এলাকার রুমান। ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন নিজ উদ্যোগে দগ্ধদের চিকিৎসা করাচ্ছেন।

A/B



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল