ছবি: সংগৃহীত
গোয়াইনঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আকিকুর রহমান'র মৃত্যুতে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
সোমবার ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় তিনি হবিগঞ্জস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নাইলাইহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যু কালে উনার বয়স ছিল ৭০ উর্দ্ধো। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং ছাত্রছাত্রী রেখে গেছেন।
উনার স্ত্রী হামিদা খাতুন সদ্য অবসরপ্রাপ্ত হবিগঞ্জ বিন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। একমাত্র ছেলে স্পেনে বসবাস করে এবং মেয়ে রাজশাহীতে চাকরিতে কর্মরত। আকিকুর রহমান স্যার দীর্ঘদিন থেকে স্টোক করে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অন্যান্য শোক প্রকাশকারীরা হলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দে, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুফিজুর রহমান চৌধুরী ও উপাধ্যক্ষ কামরুল আহমেদ শেরগুল, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার, এম সাইফুর রহমান বিজনেস এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, শিক্ষানুরাগী গোলাম রব্বানী ফারুক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ প্রমুখ। শোক প্রকাশকারীরা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এম সি




