দ্বিতীয় কুড়া সেতু চালুর উদ্যোগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

দ্বিতীয় কুড়া সেতু চালুর উদ্যোগ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০১:০০:১২ পূর্বাহ্ন

দ্বিতীয় কুড়া সেতু চালুর উদ্যোগ

ছবি : নিজস্ব


তিন কোটি টাকা ব্যয়ে ২০ বছর আগে গোলাপগঞ্জের ভাদেশ্বরে শুরু হয় ২য় কুড়া সেতুর কাজ। ৮ বছর আগে শেষ হয় প্রকল্প। কিন্তু আজও চালু হয়নি সেতুর উপর দিয়ে যান চলাচল। এবার কিছুটা উদ্যোগী হয়েছেন  স্থানীয় প্রশাসন। এমনটিই জানালেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। গতকাল সিলেটে সংবাদ সম্মেলনকালে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ সেতুর সড়কের জন্য জমি ক্রয় করা হচ্ছে। উদ্যোগ নেয়া হযেছে স্থানীয় ভাবে সৃষ্ট জটিলতা নিরসনের। তিনি আশা করছেন খুব শীঘ্রই ২য় কুড়া সেতু চালু করা হবে।

জানা গেছে, ১৯৯৯ সালে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রাজাপুর এলাকায় কুড়া নদীর ওপর দ্বিতীয় কুড়া সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রায় ৮ বছর পূর্বে সেতুর কাজ শেষ হলেও, সেতুটির এক পাশের সংযোগ সড়কের অভাবে এখনো পুরোদমে চালু হয়নি। ফলে এত টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জনগণের কোনো কাজেই আসছে না। এ সেতুটি চালু হলে পূর্ব সিলেটের বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শতাধিক গ্রামের সাথে সড়ক যোগাযোগ আরো সহজ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়া নদীর ওপর ১১১ দশমিক ১২ মিটার দৈর্ঘ্যের ওই সেতুর নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৯ সালে। নানা জটিলতা কাটিয়ে ২০১২ সালে সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত হয়। এতে ব্যয় হয় প্রায় সাড়ে ৩ কোটি টাকা। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের তৎকালীন ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলান নাহিদ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রথম দফায় কাজ শেষে ২০০১ সালে সরকার পরিবর্তন হলে সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে ফের সেতুর কাজ শুরু হয়। ২০১২ সালের জুন মাসে সেতুর নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু দীর্ঘ ৮ বছর পরেও সেতুর সংযোগ সড়ক স্থাপন না হওয়ায় জনগণের কোন কাজেই আসছে না সেতুটি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর এক প্রান্ত ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে গিয়ে মিলিত হলেও অপরপ্রান্তে সংযোগ সড়ক নেই। সেখানে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ করলে সেতুর সঙ্গে সংযোগ স্থাপিত হবে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর অনেক দিনের দাবী ছিলো এখানে কুড়া নদীর উপর রাজাপুরে একটি সেতু নির্মাণ করা। সেতু নির্মাণের দাবী বাস্তবায়ন হলেও সংযোগ সড়কের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল