ফাইল ছবি
নগরের তালতলায় জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের পাশের চন্দ্রিকা মার্কেটের ২ নম্বর দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় খেলার সামগ্রীও উদ্ধার করে পুলিশ।
আটকরা হলেন, মো. আলী (২৩), রুবেল মিয়া (২৮), নয়ন মিয়া (৩০), মো. রমিজ (১৯), জাবেদ মিয়া (৪৮), মো. সুজায়েল মিয়া (৩৫), মো. সুরুজ আলী (৪৫), কাউছার মিয়া (৩৪), মো. শূয়াইবুর রহমান (৩১), মো. জুবায়ের (২১) ও মো. মুক্তার হোসেন শেখ (৫০)।
মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার তপন সরকার, পুলিশ পরিদর্শক নবীর হোসেন ও ফয়জুল রহমান, এসআই নূর মোহাম্মদ তাপাদার এবং এএসআই প্রদীপ কুমার সিংহ অভিযানে অংশ নেন।
SH




