অপসারণ হলো আবর্জনার ভাগাড়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশের পর

অপসারণ হলো আবর্জনার ভাগাড়

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০১:২৭:৩৬ পূর্বাহ্ন

অপসারণ হলো আবর্জনার ভাগাড়

ছবি : প্রতিনিধি


গতকাল ১৮ সেপ্টেম্বর দৈনিক জৈন্তা বার্তা অনলাইনে সংবাদ প্রকাশের পর গভীর রাতে শ্রমিক লাগিয়ে অপসারণ করা হয়েছে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে জমে থাকা ময়লা আবর্জনার স্তুপ।

দৈনিক জৈন্তাবার্তায় গতকাল সোমবার ‘স্কুলের সামনে ময়লার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে জনদুর্ভোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি মঙ্গলবারের দৈনিক জৈন্তাবার্তার প্রিন্ট ভার্সনে শেষের পাতায় প্রকাশ করা হয়।

এদিকে সোমবার খবর প্রকাশের সাথে সাথে জৈন্তাপুর সদরে বিশেষ করে সরকারি স্কুলের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের শেয়ার ও কমেন্ট করতে দেখা যায়।

খবর প্রচারের সাথে সাথে অনেকেই এই ভোগান্তি থেকে দ্রুত সময়ের মধ্যে ময়লা আবর্জনা অপসারণের জোর দাবি জানান। এই ভোগান্তির নিরসনে কার্যকর উদ্যোগ নিতে বিলম্ব হওয়ায় ক্ষোভও প্রকাশ করেন অনেকে। 

অবশেষে সোমবার দিনগত রাত ১২টায় জৈন্তাপুর পূর্ব বাজার ইজারাদার কর্তৃপক্ষের উদ্যোগে ময়লা বর্জ্য অপসারণের কাজ শুরু হয়।

এ বিষয়ে পূর্ব বাজার ইজারাদার কর্তৃপক্ষের পক্ষ থেকে নাজিম আহমেদ ও মো হানিফ জানান, সরকারি অথবা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এই বর্জ্য অপসারণের কথা থাকলেও স্কুলগামী ছাত্র-ছাত্রী ও আবাসিক বাসিন্দাদের কথা বিবেচনা করে আমরা পূর্ব বাজার ইজারাদার কর্তৃপক্ষ নিজ অর্থায়নে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। যদিও এই স্থানটি ব্যবহারকারী আমাদের বাজারের আওতায় পড়ে না।

নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলির সাথে আলাপ কালে তিনি জানান,মঙ্গলবার সকাল থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিলো। এবিষয়ে সোমবার বিকেলে ইউপি সদস্যের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহন করি।

সকালে খবর পাই বাজার ইজারাদার কর্তৃপক্ষ রাতেই ময়লা আবর্জনা অপসারণ কাজ করেছে। এই কাজের জন্য তিনি ইজারাদার কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগত কিংবা সমষ্টিগত ভাবে জনদূর্ভোগ নিরোসনে সকলকে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে, যেটা করে দেখিয়েছে পূর্ব বাজার ইজারাদার কর্তৃপক্ষ।

সেইসাথে রাজবাড়ীর প্রত্নসম্পদ সংরক্ষণে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পুনরায় এই জায়গায় ময়লা আবর্জনা না ফেলতে সামাজিক সচেতনতা ও ব্যবসায়ীদের মনিটরিং জোরদার করার আহবান জানিয়েছেন তিনি।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল