জকিগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০৩:৫১:০৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি


সিলেট-জকিগঞ্জ সড়কে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে জয়নাল আবেদিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের নোয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদিনন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।

জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নওয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত জয়নাল আবেদিনকে উদ্ধার  করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ নিয়ে এলে হাসপাতালের দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মফিদুল হক সজল আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানতে পেরেছি।

ডিডি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল