গোয়াইনঘাটে ভারতীয় মদ ও চিনি উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ভারতীয় মদ ও চিনি উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০৫:০১:০১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ভারতীয় মদ ও চিনি উদ্ধার

ছবি : প্রতিনিধি


গোয়াইনঘাটে ৭৫ বোতল ভারতীয় মদ ও ২০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধ এসব পণ্য আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

জানা যায়, গোয়াইনঘাট থানার একদল পুলিশ রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রাম এলাকা থেকে ৭৫ বোতল ভারতীয় মেকডুয়েল মদ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মো. জামিল পালিয়ে যায়। তার বিরুদ্ধে এজাহারের প্রেক্ষিতে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। 

রাতে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের হাদারপার বাজারের দক্ষিণ দিকে পিয়াইন নদীর পাড়ে ৫০ কেজি ওজনের ২০ বস্তা ভারতীয় চিনি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করে আরেক দল পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম মদ ও চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল