অধ্যক্ষ ড.এনামুল হক
ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড.এনামুল হক সরদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদ জানিয়েছেন কলেজের শিক্ষক পরিষদ। বিবৃতিতে শিক্ষক পরিষদ নেতৃবৃন্দ উল্লেখ করেন প্রায় বিশ বছর থেকে অধ্যক্ষ এনামুল হক সরদার অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন। বৃহত্তর জৈন্তা এলাকা সহ বিভিন্ন এলাকার ছাত্রীরা এই কলেজে শিক্ষা গ্রহণ করছে। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই কলেজ ইতোমধ্যে সিলেটের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে। এলাকার কোন ছাত্রী, অভিভাবক বা সুধীজন আজ পর্যন্ত কোন অভিযোগ তুলেননি। বালাগঞ্জ থেকে জনৈক মিজু আহমদ লুলু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কলেজের অধ্যক্ষ ড.এনামুল হক সরদার এর সম্মান ক্ষুন্ন করার লক্ষে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ উত্থাপন করছেন। আমরা উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই মিথ্যা অভিযোগকারীর শাস্তি দাবি করছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীতেন্দ্র কুমার চাট্টার্জী, সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, শাহেদ আহমদ, মুক্তি বড়ুয়া, প্রভাষক নাহিদ সুলতানা রুমী, শিখা রায়, গোপিকা রঞ্জন দাস, এম,নুরুন্নবী, রেজাউল হাসান, সাইফুল ইসলাম, ইদ্রিস আলী, মাহফুজার রহমান,মো. আব্দুল কুদ্দুছ, শরীর চর্চা শিক্ষক রুনা বেগম, প্রদর্শক পপি রানী রায়।
F/A




