প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ১২:৩৭:৩২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা

ফাইল ছবি


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চসহ স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচার, কটূক্তি, ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগ এনে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামালের আদালতে এ মামলা দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাঁরা হলেন, সিলেটের জৈন্তাপুরের দরবস্ত এলাকার হাজারীসেন গ্রামের ফয়েজ আহমদ, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার নাজমুল ইসলাম এবং সিলেট নগরের ঝেরঝেরিপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে মাসুদ।

অভিযোগে বলা হয়, বিবাদীরা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী ও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী চক্রের লোক। তাঁরা বিভিন্ন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট ও বিকৃত করে নানা আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্ট তাঁদের ফেসবুক আইডি থেকে প্রচার করেন। তাঁরা মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধেও কটূক্তি করেন। এ ছাড়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’কেও বিকৃত করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২১/২৫/২৬/২৯/৩১ (১)/৩৫ ধারায় বিবাদীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাস বলেন, সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দক্ষিণ সুরমা থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল