কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ০৮:১০:০৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি


সিলেটের কোম্পানীগঞ্জে পিয়াইন নদীতে মায়ের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফেদারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আরিফুল ইসলাম ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশু আরিফুলকে নিয়ে বাড়ির পাশের পিয়াইন নদীতে গোসল করতে যান মা খাজুরুন। এ সময় অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। কিছু সময় পর জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। বিকেলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

A/B



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল