জকিগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে তরুণের কারাদন্ড
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে তরুণের কারাদন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ০৯:২৮:৫৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে তরুণের কারাদন্ড

ছবি: সংগৃহীত


জকিগঞ্জের বেউর বালিকা দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে আজাদ হোসেন (২৪) নামে তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আজাদ হোসেন খলাছড়া ইউপির পূর্ব বেউর গ্রামের আব্দুল বাসিতের ছেলে।

জানা গেছে, বেউর বালিকা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ভুক্তভোগী ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়া আসার সময় রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল আজাদ হোসেন। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। বুধবার বিকেলে মাদ্রাসায় এলাকায় গিয়ে ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবর জানান। পরে নির্বাহী কর্মকর্তা মাদ্রাসায় উপস্থিত হয়ে তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ করে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।

দন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল