সরকার সুযোগ করে দিবে, ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন: বিভাগীয় কমিশনার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

চামড়াত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ

সরকার সুযোগ করে দিবে, ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন: বিভাগীয় কমিশনার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০১:৫০:০৮ পূর্বাহ্ন

সরকার সুযোগ করে দিবে, ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন: বিভাগীয় কমিশনার

ছবি : সংগৃহিত


বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, ‘বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ জন্য ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন। সরকার এত টাকা বিনিয়োগ করতে পারবে না। সরকার ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করে দিবে এবং ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন।’

এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ‘চামড়াজাত পণ্য তৈরি’ বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী বাংলাদেশের অর্থনীতি অচিরেই ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে এবং সরকারকে বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা আরো সহজ করে দিতে হবে।’

বিভাগীয় কমিশনার বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠনে সফল হয়েছেন। ২০০৬ সালে বাংলাদেশে ওয়েবসাইট ছিল মাত্র ৯৮টি, এখন ২০২৩ সালে বাংলাদেশে ওয়েবসাইটের সংখ্যা ৫২ হাজারের বেশি।’

তিনি বলেন, ‘সরকারি অফিসগুলোতে এখন কোনো চিঠি-পত্র ফেলে রাখার সুযোগ নেই। আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার জবাব দিয়ে দিতে হবে অথবা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা এবং সিলেট চেম্বারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

বুধবার এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ‘চামড়াজাত পণ্য তৈরি’ বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) জুলিয়া যেসমিন মিলি।

তিনি বলেন, ‘চামড়াজাত পণ্যখাত বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। চামড়াজাত পণ্যের রপ্তানি আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের সমস্যা হচ্ছে- আমাদের দেশের পণ্যগুলো অন্যান্য দেশের পণ্যের তুলনায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর কারণ খুঁজে বের করে আমাদেরকে তা নিরসন করতে হবে।’

তিনি সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অব কমার্সকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জিয়াউল হক, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শাকিল আহমদ রাজু, প্রশিক্ষণার্থী কাইট্স মাসুদ, শামীমা আক্তার, রুনা বেগম। 

উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মো. সারোয়ার হোসেন ছেদু, সিলেট চেম্বারের সচিব মো, গোলাম আক্তার ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল