জৈন্তাপুরে ভারতীয় চিনি ও চা পাতাসহ তিন জন আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ভারতীয় চিনি ও চা পাতাসহ তিন জন আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৩:১৫:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ভারতীয় চিনি ও চা পাতাসহ তিন জন আটক

ছবি : প্রতিনিধি


জৈন্তাপুর পৃথক পৃথক অভিযানে ৩১ বস্তা ভারতীয় চিনি ও ৫৬০ কেজি ভারতীয় চা পাতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে জৈন্তাপুর থানা পুলিশ বাসস্ট্যান্ড ও উতলারপাড় এলাকায় পৃথক অভিযান চালায়।

আটককৃত আসামিরা হচ্ছে, বিশ্বনাথ উপজেলাা রামপ্রসাদ এলাকার মো. সুজন আলি (৩২), জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের ফয়সল আহমেদ (২৭) এবং একই উপজেলার শিকার খা উতলারপাড় এলাকার আকবর ওরফে কানা আকবর।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত 1টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর সদরে বাসস্টেশন সংলগ্ন পলাশি রেষ্টুরেন্টের সামনে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় নম্বর প্লেটবিহীন একটি ডিআই পিকআপ থেকে ৩১ বস্তা ভারতীয় চিনি আটক করে পুলিশ।

এর আগে, ২০শে সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিকারখা এলাকায় উতলারপার গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৬০ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে পুলিশ। এ সময় আকবরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, সিলেট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযানে ভারতীয় চিনি ও চা পাতা সহ তিনজনকে আটক করা হয়। আটককৃত পন্যের বাজারমূল্য প্রায় দুই লক্ষ পয়ষট্টি হাজার টাকা সাথে ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। উক্তো ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এবং তা তদন্তাধীন। আটক আসামিদের পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হয়েছে।


SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল