সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৪:৫৫:৫৩ পূর্বাহ্ন

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বৃষ্টির পর খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা্


সরকারের পদত্যাগ দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ করছে বিএনপি। রোডমার্চ শেষে বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করার কথা।

তবে বিএনপির এই কর্মসূচীতে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টা থেকে তুমুল বৃষ্টি শুরু হয় সিলেটে। বৃষ্টিতে ফাঁকা হয়ে পড়ে আলিয়া মাদ্রাসা মাঠ।বৃষ্টিতে শেরপুর বিএনপির পথসভার প্যান্ডেল খসে গেছে বলে জানা গেছে।

তবে বেলা সাড়ে ৪টার পর বৃষ্টি থামলে আবার জড়ো হতে শুরু করেন বিএনপি নেতারা। নগরে খন্ড খন্ড মিছিল করছেন তারা। মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন নেতারা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, কোন বাধাই জনতাকে ঠেকাতে পারবে না। রোডমার্চ ও সমাবেশ সর্বাত্মক সফল করা হবে।  

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত এই রোড মার্চ করছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে রোডমার্চটি শুরু হয়। 

এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে এরপর সিলেটের আলিয়া মাদারাসা মাঠে বিকেল ৫টার সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা।

বিকেল পৌনে ৫টায় এ রিপোর্ট লেখার সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রোড মার্চ মৌলভীবাজারের শেরপুরের দিকে রয়েছে বলে জানা গেছে। শেরপুরে সংক্ষিপ্ত সভা শেষে এটি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল