সারদা হলে অতর্কিত হামলা, একাধিক নাট্যকর্মী আহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সারদা হলে অতর্কিত হামলা, একাধিক নাট্যকর্মী আহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৭:১১:২৫ পূর্বাহ্ন

সারদা হলে অতর্কিত হামলা, একাধিক নাট্যকর্মী আহত

ছবি : সংগৃহিত


সিলেটের ঐতিহ্যবাহী সারদাস্মৃতি ভবনের হল রুমে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের ক্বিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরনো এই স্থাপনাটিতে হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের একাধিক কর্মী।


এ তথ্য নিশ্চিত করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত জানান, সিলেটের আলিয়া মাদ্রাসা অভিমুখে একটি মিছিল যাচ্ছিল, সেই মিছিল থেকে সারদা ভবনের হলরুমে ঢুকে পরে কয়েকজন, আর সেখানি তারা অতর্কিতভাবে হামলা চালায় নাট্যকর্মীদের উপর।


অতর্কিত এ হামলায় কথাকলি সিলেটের আমিরুল ইসলাম বাবু, লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তসহ বেশ কয়েকজন নাট্যকর্মী আঘাতপ্রাপ্ত হন।


নাট্যকর্মী অরূপ বাউল বলেন, সংস্কৃতি চর্চার জন্য আজ থেকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে সারদা ভবন। এ উপলক্ষে আজ থেকেই সারদা হল মিলনায়তনে তিনদিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। আর সেই নাট্য উৎসবের মঞ্চ লক্ষ্য করে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়। পরে হল রুমে ঢুকে চেয়ার ছুঁড়ে মারতে থেকে বিএনপির কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন নাট্যকর্মী।


তবে ঘটনার পরপরই সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন ও উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলেন বলেও জানান তিনি।


ঘটনার বিস্তারিত জানতে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

A/B



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল