রোডমার্চে হাকিম চৌধুরী’র নেতৃত্বে হাজারো বিএনপি নেতা কর্মী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

রোডমার্চে হাকিম চৌধুরী’র নেতৃত্বে হাজারো বিএনপি নেতা কর্মী

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন

রোডমার্চে হাকিম চৌধুরী’র নেতৃত্বে হাজারো বিএনপি নেতা কর্মী

ছবি : প্রতিনিধি


আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোড মার্চ শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে রোড মার্চটি শুরু হয়।এদিকে রোডমার্চ করে আগত নেতাকর্মীদের স্বাগত জানাতে সিলেট বিএনপির নেতাকর্মীরা সিলেট মহা নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের জন্য প্রস্তুত ছিল।


কর্মসূচিকে সফল করতে ভারিবৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহসভাপতি আব্দুল মালিক, এম বশির আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, যুগ্ম সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, জাহিদ খান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য হাজী রফিক আহমদ, আমির মিয়া, বিলাল উদ্দিন প্রমুখ।

A/B



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল