ছবি : নিজস্ব
কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেটে এসে পৌচেছে বিএনপির রোডমার্চ। সরকার পতনের একদফা দাবিতে ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চটি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট এসে পৌছে।
এরপর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে রোডমার্চটি আলিয়া মাদ্রাসা মাঠে যায়। রাত ৮ টায় এ রিপোর্ট লেখার সময় সেখানে সমাবেশ চলছে।
ভৈরব থেকে শুরু হওয়া রোড মার্চটি বিকেল ৫ টায় সিলেট এসে পৌছার কথা ছিলো। তবে বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘন্টা পর সিলেট আসে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার সকালে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে রোডমার্চটি শুরু হয় সিলেট পর্যন্ত এই রোড মার্চ করছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে সন্ধ্যায় সিলেটের আলিয়া মাদারাসা মাঠে এসে রোডমার্চ শেষ হয়।
এম সি




