ছবি: নিজস্ব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য শিক্ষিত যুবকদের দক্ষ জনশক্তিতে গড়া। তাই শিক্ষিত হয়ে চাকুরীর পিছনে না দৌড়ে শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে হবে। একজন উদ্যোক্তা শুধু নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেন না, অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করে। তিনি শিক্ষিত যুবকদের চাকরির পেছনে না ছুটে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানান।
বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা হলরুমে গোয়াইনঘাট উপজেলা ছাত্র পরিষদের আয়োজিত দ্বী-বার্ষিক সম্মেলনে (২০২৩) প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান।
তিনি বলেন,আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশ থেকে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বৃহৎ পরিকল্পনা নিয়ে দেশের বিভিন্ন স্হানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি স্হাপন করে দিয়েছেন। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বঙ্গবন্ধুর তনয়া দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলার ঘোষণা দিয়েছেন, তার অবিচল নেতৃত্ব ইনশাআল্লাহ আমরা অচিরেই সে লক্ষে পৌঁছে যাবো। গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্হার মানোন্নয়ন সবাইকে এক যুগে কাজ করার আহবান জানান।
মন্ত্রী ইমরান বলেন, দেশে ভালো ভালো যে কৃষিপন্যগুলো উৎপাদনে লাভবান হওয়া যাবে, যেমন- ফলের উৎপাদন, মাছের চাষ, মুরগী কিংবা গাভীর খামার সবই কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে রয়েছে। নিজের উদ্দ্যোগে অথবা বাবা মায়ের সহযোগিতায় কিংবা সমাজ তাদের এ কাজে সহযোগিতায় এগিয়ে আসলে তাঁরা সাফল্য পাবে। এই সার্পোটগুলো যদি তাদের সাফল্য এনে দিয়ে থাকে, তবে তাদেরকে আমাদের রাষ্ট্রের সার্পোট করতে অসুবিধা থাকবে না।
গোয়াইনঘাট ছাত্র পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি প্রকৌশলী জসিম উদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, সিলেটের জেলা পরিষদের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মো. হাসান আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সুবাস চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন মাস্টার, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান প্রমুখ।
এম সি




