সিলেটে ভাগ্নের হাতে প্রাণ গেল মামার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সিলেটে ভাগ্নের হাতে প্রাণ গেল মামার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৩ ০৭:০৮:০৩ পূর্বাহ্ন

সিলেটে ভাগ্নের হাতে প্রাণ গেল মামার

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে এক ব্যাক্তি খুন হয়েছেন। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামে ঘটেছে। 

নিহত আবুল হোসেন লিচু (৪২) জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।

জানা গেছে, আবুল হোসেন লিচুর সঙ্গে তার পাশের বাড়ির বাসিন্দা ও চাচাতো বোনর ছেলে জাকারিয়া আহমদ (২২) এর জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের সূত্র ধরে ও সম্প্রতি সময়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে জাকারিয়া আহমদ, জোবেল আহমদ (২৫) ও মামন আহমদ (২১) সহ কয়েকজন আবুল হোসেন লিচুর বাড়িতে আক্রমণ চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, খবর পেয়েই পুলিশের তিনটি টিম খুনের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল