সিলেটে সংস্কৃতিকর্মীদের উপর হামলা: ৬০ জনের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সিলেটে সংস্কৃতিকর্মীদের উপর হামলা: ৬০ জনের বিরুদ্ধে মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ১১:১১:৩৯ পূর্বাহ্ন

সিলেটে সংস্কৃতিকর্মীদের উপর হামলা: ৬০ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহিত


সারদা হলে সংস্কৃতিকর্মীদের উপর হামলার ঘটনায় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট কোতোয়ালি থানায় সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করা গেছে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌণে পাঁচটার দিকে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েক জন নেতাকর্মী নগরের কিনব্রিজ সংলগ্ন সারদা হলে সংস্কৃতিকর্মীদের উপর হামলা করেছেন বলে অভিযোগ ওঠে। হামলায় অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হন বলে সংস্কৃতিকর্মীদের অভিযোগ।

আহতদের মধ্যে রয়েছেন, লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল, নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল, চয়ন পাল শান্ত, নাট্যকার বিভাস শ্যাম যাদন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের ছেলে লামানুজ গুপ্ত।

খবর পেয়ে সিলেটের সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ছয়টার দিকে নাট্যকর্মীরা নগরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জানা গেছে, সিলেটের ৮৭ বছরের ঐতিহ্যবাহী সারদা হল দীর্ঘ ১১ বছর ধরে অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল। সম্প্রতি সিটি করপোরেশনের উদ্যোগে সংস্কারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সেখানে নাট্য প্রদর্শনীর আয়োজন করেছিল। এ জন্য সংস্কৃতিকর্মীরা বৃহস্পতিবার দুপুরের পর থেকে থেকে সেখানে মহড়া দেন।

বিকেল পৌণে পাঁচটার দিকে বিএনপির একদল নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। এ সময় তাঁরা নারী সংস্কৃতিকর্মীসহ উপস্থিত নাট্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এতে বাধা দিলে কয়েকজন নেতা-কর্মী দলবদ্ধ হয়ে সংস্কৃতিকর্মীদের উপর হামলা চালান। পরে সংস্কৃতিকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করলে বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যান।

হামলার খবর পেয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে ঘটনাস্থলে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সিটি করপোরেশন সারদা হল দেখভাল করে। আরিফুল এ সময় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

তবে হামলায় বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন জেলার সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি গতকাল সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘কে বা কারা হামলা চালিয়েছে জানি না। তবে বিষয়টি অবশ্যই দুঃখজনক। যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাঁদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘মামলা হয়েছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, পুলিশ তা খুঁজে বের করছে। এ জন্য পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে।’

এদিকে, ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে। এর আগে বেলা তিনটায় সারদা হলে সংস্কৃতিকর্মীরা জমায়েত হয়ে বিকেল চারটায় নগরে মৌন মিছিল করে শহীদ মিনারে মিলিত হবে।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল