ছবি : সংগৃহিত
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ নেন।
দোয়া মাহফিলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সয়ম সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা আশিক উদ্দিন আশুক, ইকবাল বাহার চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, সৈয়দ সাফেক মাহবুব, শামীম আহমদ, মূর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমেদ মাসুক, মতিউল বারী খূর্শেদ, হাজী ডা. আশরাফ আলী, এনামুল কুদ্দুস চৌধুরী, রুহুল কুদ্দুছ চৌধুরী হামজা, সাহেদুল হক সুহেল, মাহবুব আলম, অর্জুন ঘোষ, আহাদ চৌধুরী শামীম, ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, আব্দুর রহিম মল্লিক, শোয়াইব আহমদ সোয়েব, নাদির খান, সেলিম আহমদ সেলু, ফখর উদ্দিন পংখি, ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম রফিক, মামুন ইবনে রাজ্জাক রাসেল, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আব্দুস সবুর রাসেল, সৈয়দ রহিম আলী রাসু, জমজম বাদশা, জাহাঙ্গীর আলম জীবন, শফিক নুর, খূর্শেদ আহমদ খুশু, আব্দুল মালিক, আব্দুল মান্নান রিপন, এস এম পলাশ, ফয়জুর রহমান বেলাল, সৈয়দ রাজন, হারুনুর রশীদ, আবুল কালাম, গিয়াস মিয়া, মো. নিজাম মিয়া, কবির মিয়া, আবুল মুনতাসের চৌধুরী সাব্বিহ, ফরহাদ আহমদ, নুরুল ইসলাম লিমন, মো. ইমরান আলী, মো. নয়ন পাশা, লিমন আহমদ,পারভেজ আহমদ, আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ।
SH




