বিশ্বনাথে বেবি কেয়ার স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বিশ্বনাথে বেবি কেয়ার স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০৪:৪২:৫৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে বেবি কেয়ার স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : প্রতিনিধি


বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের বেবি কেয়ার স্কুলে এসএসসি উত্তীর্ণ প্রথম ব্যাচ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। 

উপজেলার মফস্বল এলাকায় শিক্ষার আলো বিতরণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সাবেক, বর্তমান ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী ১২ জন এসএসসি উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

স্কুলের শিক্ষক আখলাকুর রহমানের পরিচালনায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা পরিষদের সদস্য ( বিশ্বনাথ -৬) সিনিয়র আইনজীবী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। 

তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকদের সঠিক পরিচর্যার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সঠিক লক্ষ্যে পৌঁছাতে তাদের পেছনে পরিচর্যার কোন বিকল্প নেই।  লক্ষ্য স্থির করে  যে-কেউ পড়া-লেখা চালিয়ে গেলে মা-বাবার পাশাপাশি এলাকার মুখ উজ্জ্বল করা সম্ভব। তাই সে লক্ষ্য নিয়ে ছাত্র ছাত্রীদের পরিশ্রম করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সুপারিশ প্রাপ্ত বিসিএস ক্যাডার (পরিবার পরিকল্পনা) মারুফ হোসাইন। 

এ সময় বক্তব্য রাখেন আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর ফারুক, সাবেক মেম্বার আমির আলী, সংগঠক জসিম উদ্দিন ও সাংবাদিক আব্বাস হোসেন ইমরান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহিমা আক্তার কলি ও তারেক আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল