ছবি : প্রতিনিধি
কোম্পানীগঞ্জে জামিউল উলূম নূরীয়া পাড়ুয়া বটেরতল মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রছাত্রী-অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার মোহতামীম মাওলানা মোঃ শফিকুল হকের সভাপতিত্বে অত্র মাদ্রাসার শিক্ষক জুনেদ আহমেদ এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ মুফতি হাসান আল হেলাল ও অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ মুফতি বিলাল আহমদ , সাংবাদিক মোঃ ফারুক আহমদ, অভিভাবক মাষ্টার এনাম আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা ছাত্রছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করার পরামর্শ দেন। অভিভাবকদেরকে ছেলে মেয়েদের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানানো হয়। সন্তানদের পড়ালেখার ব্যপারে অভিভাবকদের সচেতন হওয়ার প্রতি গুরুত্বারূপ করা হয়। মাদ্রাসার সুনাম ধরে রাখতে, ভালো ফলাফল অর্জনে শিক্ষকরাও আন্তরিকভাবে পাঠদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এজন্য তারা অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। পড়ালেখার মান বৃদ্ধি, ঝরে পড়া রোধে সবাই পরামর্শমূলক বক্তব্য দেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন, জাফর আহমদ,মুরব্বি লুৎফুর রহমান, হুসন আহমেদ,আলমাছ,মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ।
A/B




