জৈন্তাপুরে বাজার মনিটরিংএ উপজেলা নির্বাহী কর্মকর্তা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বাজার মনিটরিংএ উপজেলা নির্বাহী কর্মকর্তা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০৮:২৫:২৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বাজার মনিটরিংএ উপজেলা নির্বাহী কর্মকর্তা

ছবি: নিজস্ব


নিত্যপ্রয়জনীয় পন্যে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় না করা, সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে পন্যের মূল্য বৃদ্ধি সহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে জৈন্তাপুর উপজেলার অন্যতম বৃহত্তর দরবস্ত বাজারে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকার সময় আকস্মিক বাজার মনিটরিং আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। এ সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম সহ পুলিশের টিম উপস্থিত ছিলো।

ঘন্টাব্যাপী চলা এই বাজার মনিটিং এ ইউএনও পুলিশের টিম সাথে নিয়ে প্রথমে কাঁচা বাজার মাছ,মাংস সহ মুরগী ও ডিমের আড়ৎ মনিটিংএ আসেন।বেশ কিছু দোকানে পন্যের মূল্য তালিকা না দেখে তাদের পরবর্তীতে সর্তকতা প্রদান করেন। সেই সাথে সিন্ডিকেট করে নির্ধারিত মূল্যের বাড়তী দামে পন্য বিক্রয় করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।  কাঁচামাল মাছ,মাংস ইত্যাদি বিক্রয় শেষ দোকানের আাশপাশে দুর্গন্ধ ও রোগজীবাণু যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রতিদিন জীবানুনাশক স্প্রে ছিটিয়ে পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন।

বাজারে পূর্ব গলিতে মুদি ও ভূষি পন্যের বিভিন্ন দোকানে পন্যের মান যাচাই,মেয়াদ ও মূল্যতালিকার খোঁজ খবর নেন।এসময় বেশ কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ আচার, মসলা দ্রব্যের পন্য জব্দ করেন এবং দোকান মালিক থেকে জরিমানা আদায় করেন।


কিছু কিছু দোকানের সামনে পথচারী চলাচলের স্হানে কাচামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের সর্তক করেন। এসময় কয়েকটি দোকানে নিষিদ্ধ পলিথিনের মজুদ জব্দ করা হয়। সেই সাথে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং মেয়াদোত্তীর্ন পন্য না রাখতে ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয় রোধে ব্যবসায়ী নেতৃবৃন্দের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বাজারের পানি নিষ্কাশনে সর্বদা পানির ড্রেনেজ  ব্যবস্হা পরিস্কার রাখতে বলেন, যেন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান।

এ বিষয়ে মনিটং পরিচালনা করা, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, সিলেটের মান্যবর জেলা প্রশাসক শেখ রাসেল হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক মানুষের নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার ব্যবস্হাপনা স্বাভাবিক রাখার জন্য উপজেলার প্রতিটি বাজারে মনিটরিং নিয়মিত ভাবে চলবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহোযোগিতার আহবান জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল