সিলেটে ভাগ্নের হাতে মামা খুন: নারী কারাগারে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সিলেটে ভাগ্নের হাতে মামা খুন: নারী কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ১২:০৫:২৫ অপরাহ্ন

সিলেটে ভাগ্নের হাতে মামা খুন: নারী কারাগারে

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ উপজেলায় ভাগ্নে জাকারিয়ার হাতে আবুল হোসেন লিচু খুনের ঘটনায় ভাগ্নেসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার মামলার প্রধান আসামি জাকারিয়ার মা এজাহারভূক্ত চায়না বেগম (৪০) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

মামলার আসামিরা হলেন, মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), ছওয়াব আলীর স্ত্রী চায়না বেগম (৪০), হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।

এরআগে, শুক্রবার বিকেলে কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচু তার পাশের বাড়ির বাসিন্দাদের পিটুনিতে নিহত হন।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, খুনের ঘটনায় জড়িত ও এজাহারভূক্ত আসামি চায়না বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম কাজ করে যাচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল