প্রকল্পের কাজ বন্ধ: জানেনা সিসিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

উত্তোলন করা হয়েছে প্রকল্পের টাকাও

প্রকল্পের কাজ বন্ধ: জানেনা সিসিক

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ১২:৩৫:৫৬ অপরাহ্ন

প্রকল্পের কাজ বন্ধ: জানেনা সিসিক

ছবি : নিজস্ব


কাজের মেয়াদ ছিলো ৯ মাস। বরাদ্দ ছিলো ১ কোটি ৬১ লক্ষ ৪৪ হাজার ৪’শ ৭৩ টাকা। মেয়াদ পার হয়ে আরও ১৫ মাস গেছে। তহবিলের টাকাও খরচ হয়েছে। কিš‘ প্রকল্পের কাজ শেষ হয়নি। এরই মধ্যে নিজের মালামাল ও সরঞ্জামাদি গুটিয়ে নিয়েছেন ঠিকাদার। তদারককারী কর্মকর্তাও বলতে পারছেননা কি ঘটছে এ প্রকল্পে।

এমন ঘটনা ঘটেছে সিলেট নগরের কুয়ারপার এলাকায় চলমান একটি প্রকল্পে। সিলেট সিটি কর্পোরেশন এর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অন্তর্ভূক্ত কুয়ারপার পয়েন্ট থেকে লালাদীঘিরপার পর্যন্ত রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের চিত্র এটি। সড়কের কাজ ফেলে ঠিকাদাররা যেন লাপাত্তা হয়ে গেছেন। আর বে খবর হয়ে আছে নগর কর্তৃপক্ষ। ফলে দিনের পর দিন দুর্ভোগ পোহাছেন এলাকার মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকার অধিক মুল্যের এ প্রকল্পটির কাজ কাজ পায় মেসার্স নুরুল এন্ড হাসনা ট্রেডিং নামের একটি ঠিকাদারী সং¯’া। কাজ শুরুর কথা ছিলো ২০২১ সালের ১০ নভেম্বর। কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকের প্রচেষ্টায় এলাকাবাসীর সঙ্গে রাস্তা সম্প্রসারণ সংক্রান্তে একাধিক বৈঠক করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ৫ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এক আব্দুল মোমেন এ প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের মেয়াদ শেষের তারিখ ছিলো পরের বছর অর্থাৎ ২০২২ সালের ৩০ জুন। উদ্বোধনের পর কয়েক সপ্তাহের মাথায় কাজ বন্ধ হয়ে পড়ে। ফলে মেয়র আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকসহ গণ্যমান্যদের প্রচেষ্টায় আবার কাজ শূরু হয়। এরপর থেমে থেমে বিভিন্ন সময়ে কাজ কিছুদূর এগোয়। গত প্রায় পাঁচ মাস থেকে একবারেই বন্ধ জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ। সরেজমিনে এ রাস্তার কাজ দেখতে গিয়ে দেখা যায়, কুয়ারপার পয়েন্ট থেকে বেশ কিছু অংশ কাজ হয়েছে প্রশস্তকরণ প্রকল্পে। মাঝে মাঝে কিছু অংশ এখনও হয়নি। পুরো রাস্তা পাকাকরণের আগে ড্রেনের সংস্কার, সম্প্রসারণ করার কথা। কিন্তু ড্রেনগুলো ভেঙে বিভিন্ন দেয়ালের অংশ সম্প্রসারণ করতে অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। কিছু অংশে কোনো কোনো  ড্রেন পুরোই খোলা অব¯’ায় রয়েছে। প্রায়ই এসব ডেনে দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় এলাকাবাসী। অনেক স্থানে ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে । কোথাও কোথাও ড্রেনের পানি আটকে আছে।

কুয়ারপার পয়েন্টের বিশিষ্ট ব্যবসায় রফিক আহমদ জৈন্তা বার্তা’কে বলেন, কেন কাজ বন্ধ সেটা জানিনা। যারা কাজ করতেন তাদেরকে দেখছিনা। তাদের কোনো সরঞ্জামও নেই এ সড়কের কোথাও। তবে মানুষের খূব কষ্ট হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছে মানুষ এতে কোনো সন্দেহ নেই। আমরা চাই দ্রুতই  রাস্তাটির কাজ শেষ করা হোক।

কেন বন্ধ এ কাজ সে ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, এ সড়কের কাজ, রাস্তা সম্প্রসারণ কাজ করতে গিয়ে বার বার বাধার সম্মুখিন হয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন।  রাস্তার দুই পাশে থাকা পক্ষগুলোকে সš‘ষ্ট রেখেই এ কাজ করতে হচ্ছে। আবার কেউ কেউ প্রভাব খাটিয়ে নিজেদের অংশ রক্ষার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে এ প্রকল্পের তদারকির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সিসিকের উপ সহকারী প্রকৌশলী পিন্টু রায়ের কাছে জানতে চাইলে তিনি দৈনিক জৈন্তা বার্তা’কে বলেন, কাজ বন্ধ নয়। টুকটাক কাজ চলছে। এ বিষয়ে এর বেশী আমি কিছু বলতে পারব না। কোনো কিছু জানতে হলে ‘আলী আকবর স্যার’র কাছ থেকে জানার অনুরোধ করেন তিনি। তবে তার কথার সত্যতা জানতে আবারও এ প্রতিবেদক এলাকায় গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে পাননি পুরো সড়কে।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন এই সড়কটি দুপাশে সম্প্রসারণের কাজ ছিলো। আমার ওয়ার্ডের এলাকাভূক্ত অংম সম্প্রসারণ প্রায় শেষ। যে অংশ আটকে আছে সেটি আমার ওয়ার্ডের নয়। কি কারণে আটকে আছে তাঁর খোঁজ নিন।

সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবরের কাছে জানতে তাকে কয়েকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফূল হক চৌধুরীর কাছে তাঁ মোবাইল এ বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও তিনিও রিসিভ করেন নি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল