ছবি : সংগৃহিত
আইনের শাসন, আইনজীবী এবং পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা’ শীর্ষক সিলেট বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের জেলরোডস্থ হোটেল ডালাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মুরলী ধর দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান-বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র আইনজীবী হাসান তারিক চৌধুরী আলোচনা করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।সেমিনার পেপার উপস্থাপন করেন, সিলেট জজ কোর্ট’র জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মনির আহমদ।
আলোচনায় অংশ নেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেটের সাবেক পাবলিক প্রসিকিটর প্রখ্যাত আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুনামগঞ্জ জেলার প্রাক্তন সভাপতি রবিউল লেইস রোকেশ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-হিয়া চৌধুরী সুহেল, গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী হুমায়ূন কবীর, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সংগঠক এনাম আহমদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি মৌলভীবাজারের পক্ষে মো. মাসুক মিয়া, গণতান্ত্রিক আইনজীবী হবিগঞ্জের পক্ষ থেকে প্রখ্যাত আয়কর আইনজীবী পিনাক রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বিদ্যুৎ দাশ বাপন ও আয়কর আইনজীবী মোস্তাকিম আহম্মদ কাওছার। সেমিনারে সিলেট বিভাগের ৬০ জন আইনজীবী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, আইনজীবীরা আইনের শাসন কায়েমে অপরিহার্য অনুষঙ্গ। এ ধরনের সেমিনার আয়োজন পেশাগত মান-মর্যাদা ও উৎকর্ষ সাধনে খুবই গুরুত্বপূর্ণ। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে।'
আইনজীবীদের পেশায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'গরীব মানুষের মামলা বিনা ফিতেও করতে হবে।কখনো যাতে কোনো মানুষ টাকার অভাবে মামলা চালাতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেক আইনজীবীকে কিছু কিছু মামলা বিনা পয়সায়, বিশেষ করে গরীব-অসহায় মানুষের মামলা চালাতে হবে।'
বিভক্তি পরিহার করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। বিচারপতি আরও বলেন, আইনজীবী ছাড়া আইনের শাসন কোনোভাবেই পরিপূর্ণতা লাভ করতে পারে না।'
SH




