একসঙ্গে জন্ম নেওয়া মমতা দেবীর চার সন্তানের দুজনের মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

একসঙ্গে জন্ম নেওয়া মমতা দেবীর চার সন্তানের দুজনের মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ০২:১৩:৫৭ পূর্বাহ্ন

একসঙ্গে জন্ম নেওয়া মমতা দেবীর চার সন্তানের দুজনের মৃত্যু

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেএকসঙ্গে জন্ম নেয় এই চার নবজাতক


সিলেট এমএজি ওসমানী মিডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছিলেন সুনামগঞ্জের গৃহবধূ মমতা দেবী।  এই চার নবজাতকের মধ্যে দুজনের মারা গেছে। শনিবার ভোরের দিকে ওই দুই নবজাতক হাসপাতালের বিশেষায়িত সেবাকেন্দ্রে মারা যায়।

অন্য দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত সেবাকেন্দ্রের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিশুদের বাবা সত্যরঞ্জন দেবনাথ  জানান, শনিবার দুপুরে সিলেট নগরের চালিবন্দর এলাকায় মারা যাওয়া দুই শিশুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

১৫ সেপ্টেম্বর সকালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী মমতা দেবী (২৭)। চার নবজাতকের দুটি ছেলে ও দুটি মেয়ে ছিল। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হলো। এই দম্পতির পাঁচ বছরের আরেকটি কন্যাসন্তান রয়েছে।

সত্যরঞ্জন সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা। মমতা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলে ১০ সপ্তাহের সময় জানতে পারেন, তার গর্ভে একসঙ্গে একাধিক ভ্রূণ বড় হচ্ছে। এর পর থেকে স্ত্রীকে আলাদাভাবে দেখভাল করতেন সত্যরঞ্জন। তবে নির্দিষ্ট সময়ের আগেই ৪০ সপ্তাহের জায়গায় ৩০ সপ্তাহে ব্যথা উঠলে অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক ভূমিষ্ঠ হয়।

সত্যরঞ্জন দেবনাথ বলেন, চার শিশুর মধ্যে দুটির জন্মের পর থেকে কিছু জটিলতা দেখা দিয়েছিল। শ্বাসকষ্ট ছিল। এ জন্য তাদের স্ক্যানু ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসকেরা দিনে দুবার করে তাদের শারীরিক বিষয়ে জানাচ্ছিলেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, চিকিৎসাধীন দুই শিশুকে সুস্থ রাখতে চিকিৎসকেরা চেষ্টা করছেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল