জৈন্তাপুরে বিদেশি মদসহ এক ব্যক্তি আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশি মদসহ এক ব্যক্তি আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ০৩:৫৬:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশি মদসহ এক ব্যক্তি আটক

ছবি : প্রতিনিধি


জৈন্তাপুরে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মো. এমদাদ হোসেন (৩৩), নগরের চৌখিদেখি রংধনু  এলাকার বাসিন্দা আবদুল হামিদের ছেলে। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জাফলং থেকে সিলেটগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মদগুলো নিজের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন। তার কাছ থেকে ছয় বোতল কিংফিশার ও দুইটি ম্যাকডোয়েল ব্রান্ডের বিদেশি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক নিখিল চন্দ্র রায়ের নেতৃত্বে সিলেটগামী গেটলক বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় সিটে বসে থাকা এমদাদের নিকট হতে বিশেষ কৌশলে প্যাকেটে মোড়ানো অবস্থায় মদ গুলো সহ তাকে আটক করে পুলিশ।

এর আগেও সে নিয়মিত সেবনের জন্য তামাবিল জাফলং এলাকা থেকে বিদেশি মদ ক্রয় করতো বলে জানিয়েছে পুলিশ।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল