ফাইল ছবি
সিলেটের টুকেরবাজার ১২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজারের সব্জি মার্কেট সংলগ্ন কালাম মিয়ার কলোনি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আটককৃত মো. শাহেদ খান (৪১) এর বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জালালাবাদ থানার এসআই মো. আসাদুজ্জামান।
SH




