ছবি: সংগৃহীত
রোববার সন্ধ্যা থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জানা যায়, সিলেটের কুমারগাওয়ে বিদ্যুৎ কেন্দ্রের ৩৩ কেভি গ্রেডে ৩৩ কেভি সার্কিট ব্রেকার নষ্ট হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিবিবি-১ এর ৩৩ কেভি শেখঘাটের গ্রিড প্রান্তে ব্রেকারের সিটি ব্লাস্ট হওয়ার কারণে শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন সকল গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য কাজ চলমান আছে।
সিলেট বিদ্যুৎ বিভাগ ১- এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাজ শেষ হতে আরও ৫ ঘন্টা (কমবেশি হতে পারে) সময় লাগতে পারে।’
এম সি




