কালিঘাটে ছুরিকাঘাতে গৃহবধু খু ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

কালিঘাটে ছুরিকাঘাতে গৃহবধু খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ১১:৪০:৩৬ পূর্বাহ্ন

কালিঘাটে ছুরিকাঘাতে গৃহবধু খু ন

ফাইল ছবি


নগরের কালিঘাটে ছুরিকাঘাতে এক গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজ সোমবার ভোররাত আড়াইটার দিকে কালিঘাট এলাকার বৌবাজারস্থ জাহাঙ্গির মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাতের অন্ধকারে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

নিহত গৃহবধূর জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার এই কলোনিতে ভাড়া থাকে বলে জানা গেছে।

অভিযুক্ত যুবক তারুল মিয়া (৩৫) সিলেটের দক্ষিণ সুরম উপজেলার জালালপুর এলাকার বাসিন্দা ও জেসমিনদের একই কলোনিতে থাকতেন। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই। ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। 

নিহতের পরিবারের অভিযোগ, তারুল মিয়া জাহাঙ্গির মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। প্রায়ই জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার দিনগত রাত আড়াইটার দিকে জেসমিনকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই জেসমিনের মৃত্যু হয়।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল