আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের কয়েছ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের কয়েছ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০১:১৭:২০ পূর্বাহ্ন

আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের কয়েছ

ছবি : প্রতিনিধি


গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের মধ্যে প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোয়াইনঘাট উপজেলার মো. কয়েছ মিয়া। তিনি উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ জানান, ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে প্রজাপতি সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে কয়েছ মিয়া। চট্টগ্রাম এমএ আজিজ সুইমিং পুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে কয়েছ।

চলতি বছর সিলেট জেলা পর্যায়ে সাঁতার (বড়) (মুক্ত, বুক ও প্রজাপতি সাঁতার) এই তিনটি ইভেন্টে মো. কয়েছ মিয়া অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। এর আগে ২০২২ সালে কয়েছ মিয়া সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।

এদিকে তার এ ধারাবাহিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেছেন সে যেন পরবর্তী পদক্ষেপ জাতীয় পর্যায়ে এ সাফল্যে ধরে রেখে গোয়াইনঘাট তথা সিলেটবাসীর সম্মান বয়ে আনতে পারে।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল