সিলেট মহানগর বিএনপির দুই নেতা বহিষ্কার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় নেতার সঙ্গে অশোভন আচরণ

সিলেট মহানগর বিএনপির দুই নেতা বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০২:২৬:০৮ পূর্বাহ্ন

সিলেট মহানগর বিএনপির দুই নেতা বহিষ্কার

ছবি : সংগৃহিত


সিলেটে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে মহানগর কমিটি। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য সালেহ আহমদ খসরু এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য, সাবেক সিটি কাউন্সিলর দিনার খান হাসুকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভৈরব থেকে শুরু হওয়া বিএনপির রোডমার্চ সিলেটের আলিয়া মাদরাসা এসে শেষ হয়। পরে সেখানে জনসভা অনুষ্ঠিত হয়। এর আগের দিন গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন। সে সময় কোনো কারণ ছাড়া দায়িত্বশীল নেতাদের সঙ্গে দুই নেতা অশোভন আচরণ করেন; যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এতে প্রতীয়মান হয় যে ২১ তারিখের আলিয়া মাদরাসা মাঠের জনসভা আয়োজন বিঘ্নিত করার উদ্দেশ্য ছিল তাদের। এমন কার্যকলাপে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সেই সঙ্গে কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে নিজেদের স্বপক্ষে বক্তব্য থাকলে নিম্ন স্বাক্ষরকারী মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করার অনুরোধ করা হয়।

মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সাময়িক বহিস্কারের চিঠি সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসুর কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এর অনুলিপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছেও পাঠানো হয়েছে।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল