সিলেটে নাট্যকর্মীদের উপর হামলায় জড়িত এক জন গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সিলেটে নাট্যকর্মীদের উপর হামলায় জড়িত এক জন গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০৩:২৩:১৬ পূর্বাহ্ন

সিলেটে নাট্যকর্মীদের উপর হামলায় জড়িত এক জন গ্রেপ্তার

ফাইল ছবি


নগরের কিনব্রিজ সংলগ্ন সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় মো. হারুন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তাকে শনাক্ত করে সোমবার সকালের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন চৌধুরী।

গ্রেপ্তার হারুন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

ওসি জানান, জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সুরমা তীরে অবস্থিত ঐতিহ্যবাহী সারদা হলে নাট্যকর্মীদের উপর বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছিল। হামলায় অন্তত ১০ জনের বেশি নাট্য ও সংস্কৃত কর্মী আহত হন।

এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় ৬০জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেন সিলেটের সচেতন মহল। তারা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।

অবশ্য সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন।

SH



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল