ছাত্র সমাবেশে যোগ দিতে সিলেট আসছেন মন্ত্রী ইমরান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ছাত্র সমাবেশে যোগ দিতে সিলেট আসছেন মন্ত্রী ইমরান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০৮:০০:০১ পূর্বাহ্ন

ছাত্র সমাবেশে যোগ দিতে সিলেট আসছেন মন্ত্রী ইমরান

ছবি : নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশাল সমাবেশে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে একদিনের সরকারি সফরে সিলেট আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বুধবার ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় তিনি গুলশান বাসভবন থেকে যাত্রার মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিমানযোগে সকাল ১০টা ৫৫ মিনিটের সময় সিলেটনওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে মন্ত্রী ইমরান সকাল ১১ টায় সিলেট শাহী ঈদগাহ মাঠে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এরপর মন্ত্রী ইমরান বেলা ২ টায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যা ছয়টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

বিশাল ছাত্র সমাবেশের আয়োজনের ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব বলেন, গোয়াইনঘাটের ইতিহাসে কোন ছাত্রসংগঠন কর্তৃক এই প্রথম বিশাল ''ছাত্র সমাবেশ'' আয়োজন।

ঐদিন ও তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখার প্রচেষ্টার কোন কমতি নেই। তাছাড়া মন্ত্রী মহোদয় এবং সিলেট জেলা ছাত্রলীগের নন্দিত সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই প্রথম আয়োজন উজ্জীবিত করবে হাজারো ছাত্রলীগ নেতা-কর্মীদের।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল