চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে আরও এক মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে আরও এক মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন

চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে আরও এক মামলা

ছবি: সংগৃহীত


সিলেট সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার বিরুদ্ধে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে খায়রুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তি ওই মামলাটি দায়ের করেন। তিনি পৌর শহরের পার্শ্ববর্তী জানাইয়া গ্রামের আব্দুল বারির ছেলে। তার দায়ের করা সাইবার মামলা নং ১৯০/২০২৩।

এদিকে, মামলাটি সাইবার ট্রাইব্যুনালে হলেও শুনানি হয় সিলেট মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে। শুনানি শেষে সাইবার ওই আদালতের বিচারক ও জেলা জজ মো. সাইফুর রহমান মামলাটি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছন অ্যাডভোকেট সুমন পারভেজ ও বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম। তারা বলেন, সিলেট মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য সিলেট পিবিআইকে দায়িত্ব দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, মামলায় দু’জনকে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম নুনু মিয়াকে। আর দ্বিতীয় আসামি করা হয়েছে হয়েছে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হককে (৫৫)। অভিযুক্ত নুরুল হক পূর্ব-জানাইয়া গ্রামের আব্দুল আলীর ছেলে।

এরআগে গত ৩০ আগস্ট সাইবার ট্রাইব্যুনালে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার পক্ষে পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে আসামি করে প্রথম মামলা করেছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, (সাইবার মামলা নং ১৬০/২০২৩)। ওই মামলাটিও পিবিআই তদন্ত করছে।

তারপর গত ৫ সেপ্টেম্বর নুনু মিয়াকে আসামি করে সাইবার ট্রাইব্যুনালে পাল্টা মামলা করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জানাইয়া গ্রামের বাসিন্দা শ্রমিক নেতা ময়না মিয়া, (সাইবার মামলা নং-১৭১/২০২৩)।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল